


রাজকোট: অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব একদিনের ম্যাচে নজর কাড়লেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের পুত্র। ওপেন করতে নেমে আর্যবীর সেওয়াগের সংগ্রহ ২৬ বলে ২৮। ছয় নম্বরে নামা অন্বয় দ্রাবিড় ছিলেন তুলনায় বেশি আক্রমণাত্মক। ১৮ বলে তাঁর সংগ্রহ ৩৮। তাতে রয়েছে দুটো চার ও তিনটি ছক্কা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ৬ উইকেটে ১৮২ রান তোলার ক্ষেত্রে সর্বাধিক অবদান অবশ্য যশবর্ধন চৌহানের (৩৪ বলে ৫৪)। জবাবে অজিরা থামল ৭ উইকেটে ১৭৫ রানে। ৭ রানে জয়ী হয় ভারত। ব্যাটে রানের পাশাপাশি একটি স্টাম্পিংও করেন অন্বয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।