কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে ৬৭ টাকা ৭৬ পয়সা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর। কেন দাম বাড়ল জানুন।
২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দাম বাড়ল অটো এলপিজির। কলকাতায় ১ টাকা দাম বেড়ে লিটার পিছু হল ৬৭ টাকা ৭৬ পয়সা। নতুন দাম কার্যকর হবে আজ শুক্রবার থেকে। অটো এলপিজির দাম বাড়লেও রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের দামের কোনো পরিবর্তন করেনি কেন্দ্র।