


বার্লিন: মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল ইউরোপের বড়ো অংশ। হিংসার আগুনে জ্বলছে ফ্রান্স, ইতালি, আলবানিয়া সহ একের পর এক দেশ। সেই আবহেই এবার ইউরোপের মাটিতে দাঁড়িয়ে অনাবাসী ভারতীয়দের ‘শান্তিপ্রিয়’ বলে দরাজ সার্টিফিকেট দিলেন জার্মানি সফররত শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
বার্লিনে অনাবাসীদের এক অনুষ্ঠানে গোয়েল বলেন, সব দেশই ভারতীয়দের স্বাগত জানায়। কারণ তারা জানে, ‘শান্তিপ্রিয়’ ভারতীয়রা মূলত পরিবার-কেন্দ্রীক জীবন কাটান। তাঁরা রাস্তায় নেমে ভাঙচুর করেন না, জনজীবন ব্যাহত করেও তোলেন না। ভারতীয়রা আইন মেনে চলা নাগরিক। একইসঙ্গে অনাবাসী ভারতীয়দের কাছে গোয়েলের আবেদন, ভারত থেকে জার্মানিতে পড়াশোনা করতে আসা পড়ুয়াদের সহায়তা করুন। বিশেষ করে যেসব ছাত্রছাত্রী আর্থিকভাবে দুর্বল, তাঁদের পাশে থাকুন।