


বেলগ্রেড: শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন দাবিতে ইউরোপের একাংশে ছড়িয়ে পড়েছে তীব্র ছাত্র আন্দোলন। আর সেই আবহেই সার্বিয়ার সংসদ নির্বাচনে পড়ুয়াদের কাছে হার মানলেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। ২৫০ আসন বিশিষ্ট সার্বিয়ান পার্লামেন্টে ১৩৫ থেকে ১৪০টি আসনে জয় পেতে চলেছে পড়ুয়াদের সংগঠন ‘স্টুডেন্ট লিস্ট’। অন্যদিকে, দক্ষিণপন্থী ভুসিচের দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি সর্বোচ্চ ১০৫টি আসনে জয় পেতে পারে। ২০১৭ সাল থেকে প্রেসিডেন্ট পদে ছিলেন ভুসিচ। তারও আগে তিন বছর প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। দশ বছরেরও বেশি সময় ক্ষমতার অলিন্দে কাটানোর পর পড়ুয়াদের আন্দোলনের সামনে নতিস্বীকার করতে বাধ্য হলেন ভুসিচ।