


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় মহিলা ক্রিকেটের বিশ্বজয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত কউরকে সাম্মানিক ডিলিট দিতে চলেছে। এই ব্যাপারে রাজ্যপালের সম্মতি মিলেছে বলে বৃহস্পতিবার উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান। এছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও সমাবর্তনে আমন্ত্রণ জানানো হবে প্রধান অতিথি হিসেবে। তিনি আসতে না পারলে ডাক পাবেন ডিআরডিওর অধিকর্তা সমীর ভি কামাথ। হরমনপ্রীতকে পেতে গেলেও অনেক কটি ধাপ পেরতে হবে বিশ্ববিদ্যালয়কে। নিরাপত্তাও বাড়াতে হবে কয়েকগুণ। এ নিয়ে দ্রুত এগজিকিউটিঊ কাউন্সিলের বৈঠকও তারা ডাকতে চলেছে। অন্যদিকে, এদিন বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক ইনকিউবেশন সেন্টারেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপস্থিতি ছিলেন উপাচার্য, সহ-উপাচার্য অমিতাভ দত্ত প্রমুখ। উদ্ভাবন, স্টার্টআপ আইডিয়া, প্রোটোটাইপ তৈরির কাজ হবে এই কেন্দ্রে। -ফাইল চিত্র