


মস্কো ও বেজিং: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইকে হত্যার তীব্র প্রতিক্রিয়া দিল রাশিয়া ও চীন। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘নিন্দানীয় লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লেখা এক চিঠিতে খামেনেইয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। চিঠিতে পুতিন লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়মকে লঙ্ঘন করা হয়েছে। রুশ-ইরান সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা নিয়েছিলেন খামেনেই।’ এদিকে বেজিং জানিয়েছে, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর বড়সড় আঘাত। রাষ্ট্রসংঘের সনদের নীতিকে লঙ্ঘন করা হয়েছে। চীন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।