


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচ আসে, ম্যাচ যায়। মহমেডান স্পোর্টিংয়ের দুর্দশার চিত্রে কোনও বদল ঘটে না। চলতি আইএসএলে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল তারা। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১-০ গোলে জিতল ইন্টার কাশী। ম্যাচের একমাত্র গোলদাতা মহম্মদ আসিফ খান। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ইন্টার কাশী। আর হেরে সবার শেষেই মহমেডান।