


তাঁদের ঘিরে বলি পাড়ায় জল্পনার অন্ত নেই। যদিও সেই জল্পনায় খুব একটা পাত্তা দেন না দম্পতি। তাঁরা অর্থাৎ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি অবসর যাপনে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। কোথায়, তা অবশ্য জানা যায়নি। তবে সদ্য একসঙ্গে মুম্বই ফিরেছেন তাঁরা। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। বিমানবন্দরে তিনজনকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা।