


• বালিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা। মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছেন তিনি। মেরুদণ্ডে অস্ত্রোপচার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বালির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর টিমের তরফে নিশ্চিত করা হয়েছে, শীঘ্রই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বই আনা হবে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের পাশাপাশি ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন তিনি। আচমকা সেখানে দুর্ঘটনার কবলে পড়েন। তড়িঘড়ি অভিনেত্রীকে হাসপাতালে ভরতি করা হয়। উল্লেখ্য, টাইগার শ্রফের সঙ্গে একটি ছবিতে জুটি বেঁধেছেন নুসরত। সেই ছবির শ্যুটিং পিছিয়ে যেতে পারে।