


প্রেসিডেন্সি জেলে দুর্গাপুজো চালু করা নিয়ে ইংরেজের সঙ্গে নানা আইনি লড়াই চালিয়ে গিয়ে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শেষ পর্যন্ত জয়ীও হয়েছিলেন। পুজো করার অনুমতি মিলেছিল। আর সেই কারণে শহরের এই জেলে পুজোর দিনগুলিতে পুজো পান এই স্বাধীনতা সংগ্রামীও। তাঁর প্রতিকৃতিকে সামনে রেখে রীতিমতো ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মহাষ্টমীর দিন বন্দিরা সন্ধ্যায় জ্বালিয়ে দেন মঙ্গল প্রদীপ।