


নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল আরএসপি। প্রতিবাদে রেজিনগরের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করল তারা। উল্লেখ্য, মুর্শিদাবাদের এই আসনে বামফ্রন্টের দুই শরিক দল সিপিএম এবং আরএসপি উভয়ই প্রার্থী দিয়েছে। কিন্তু আরএসপি-কে তাদের পরিচিত ‘কোদাল ও বেলচা’ প্রতীক বরাদ্দ করেনি নির্বাচন কমিশন।