


• মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখের বিলাসবহুল বাংলো মন্নত। সেখানেই সোমবার সন্ধেয় দু’টি সাপের দেখা মেলে বলে খবর। সঙ্গে সঙ্গে বনদপ্তরের আধিকারিকদের খবর দেওয়া হয়। সূত্রের খবর, উদ্ধারকারী দল এসে একটি সাপকে নিরাপদে উদ্ধার করলেও আর একটি সাপ এখনও ধরা পড়েনি। পরীক্ষা করে জানা গিয়েছে, যেটি ধরা পড়েছে সেটি ইন্ডিয়ান র্যাট স্নেক। যা বিষধর নয়। আপাতত দ্বিতীয় সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন আধিকারিকেরা।