


আসানসোল স্টেশনে আকস্মিক পুলিশি অভিযানের চাঞ্চল্য ছড়ালো। এদিন রাতে হাওড়া থেকে দিল্লি অভিমুখে যাওয়ার রাজধানী এক্সপ্রেস আসানসোল স্টেশনে প্রবেশ করার আগেই বিশাল পুলিশ বাহিনী প্ল্যাটফর্ম ঘিরে রাখে। ট্রেন থামতেই পুলিশ বাহিনীর একটি সংরক্ষিত কামরায় উঠে বেশ কয়েকজন যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়। থামিয়ে দেওয়া হয় তাদের লাগেজও। বিশাল পুলিশ বাহিনী তাদের ধরে নিয়ে পুলিশ গাড়িতে তোলে। তল্লাশি চালানো হয় শিয়ালদহ থেকে দিল্লি অভিমুখে যাওয়ার রাজধানী এক্সপ্রেস ট্রেনেও। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি পুলিশ আধিকারিকরা। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লিতে সরকার বিরোধী আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। এই আন্দোলনে অংশ নিতে যাওয়া যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়েছে।