


নয়াদিল্লি, ১৭ অক্টোবর: নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিলের আগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপককে আজ শনিবার শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিল দিল্লির আদালত। শান্তি বজায় রাখার অঙ্গীকার করে তাঁকে বন্ডে সই করতে হয়েছে। পাশাপাশি একই ঘটনায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়।
গতকাল দিল্লির কনট প্লেসে লহরা দো তিরঙ্গা প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১৫০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। অভিজিৎকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে মুক্তির পর পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেআইনি আটকের অভিযোগ তোলেন নেহা বোরা। এসআইআর বন্ধ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিও জানান তিনি। অপরদিকে বিজেপির তরফে এই আন্দোলনকে বিদেশি অর্থপুষ্ট বলে অভিযোগ করেছে।