


সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা। একজনের বয়স ১০ বছর। অপরজনের বয়স ৮ বছর। ঘটনাটি ঘটেছে পশ্চিম শালবাড়ী এলাকায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকাদের নাম বর্ণালী হাজরা ও সোনালী হাজরা। কয়েক বছর আগে তাদের বাবা মারা গিয়েছে। মা অন্যত্র চলে গিয়েছে। দাদুর বাড়িতেই তারা ছোট থেকে থাকে। বুধবার বিকেলে হঠাৎ দু’জন বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি।