


রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। চলতি বছর ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিও করবেন অভিনেতা বিজয় সেতুপতি। ১৫ মিনিটের ক্যামিও থাকবে তাঁর। সূুত্রের খবর, চিত্রনাট্যে তাঁর চরিত্রটির পরিসর কম হলেও,তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এই ছবিতে বিদ্যা বালনের অভিনয়ও দেখা যাবে। এর আগে শাহরুখ খানেরও এই ছবিতে কাজ করার কথা ছিল। তবে ‘কিং’-এর ব্যস্ততার জন্য ছবিটি ছেড়ে দেন তিনি।