


রিয়াধ: সৌদি আরবের ফ্ল্যাটে উদ্ধার জীববিজ্ঞানী ভিনসেন্ট ভ্যান ডে মারউইর দেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রজেক্ট চিতার অন্যতম অংশ ছিলেন তিনি। আফ্রিকা থেকে কুনো জাতীয় উদ্যানে আসা চিতাদের নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন।
জানা গিয়েছে, রবিবার বিকেলে ফ্ল্যাটের হলওয়েতে ৪২ বছর বয়সি ভিনসেন্টের দেহ উদ্ধার হয়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তদন্তকারীরা। সেই দাবি অবশ্য মানতে নারাজ ভিনসেন্টের পরিবার।
ফেসবুকে তাঁদের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়।
ইতিমধ্যে কুনোয় দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে চিতা নিয়ে এসেছে ভারত। মোদির এই স্বপ্নের প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিনসেন্ট। ভারতের পাশাপাশি চিতা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব সরকার। সেই কাজের জন্য রাজধানী রিয়াধে ছিলেন ভিনসেন্ট। সেখানকার ফ্ল্যাটেই মিলল চিতা বিশেষজ্ঞের দেহ।