


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ইউনিসেফের প্রতিনিধিদল জেলার বিষ্ণুপুর ১ ব্লক পরিদর্শন করল। ওই প্রতিষ্ঠানের ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রি ও তাঁর দল ব্লকের একাধিক প্রকল্পের কাজ বিশেষভাবে খতিয়ে দেখেন। বিভিন্ন পক্ষের সঙ্গে তাঁরা মত বিনিময়ও করেন। জেলার মধ্যে প্রথম বিষ্ণুপুর ১ ব্লকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু হয়েছে। সেটি ঘুরে দেখার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং তার পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিনথিয়া। পরবর্তী সময়ে আমগাছিয়া পঞ্চায়েতে শিশুবান্ধব গ্রাম গড়ে তোলার লক্ষ্যে তারা যেসব পরিকল্পনা নিয়েছেন এবং তা রূপায়ণ করছেন, সেই বিষয়ে পঞ্চায়েতের প্রধান, সদস্য এবং অন্যদের সঙ্গে আলোচনা করেন। -নিজস্ব চিত্র