


নয়াদিল্লি: ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলের অবৈধ বসতির সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা চাপাল ব্রিটেন। লন্ডনের পাশাপাশি এই সিদ্ধান্তকে সমর্থন করেছে মোট ১২টি দেশ। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন ১২টি দেশের বিদেশমন্ত্রীরা। বিবৃতিতে লেখা হয়েছে, ‘ওয়েস্ট ব্যাংকে ইজরায়েল সরকারের পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধান নীতির পরিপন্থী।’ মঙ্গলবার পার্লামেন্টে নিষেধাজ্ঞা চাপানোর বিষয়টি জানান ব্রিটিশ বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি জানান, কানাডা ও ফ্রান্স একই পদক্ষেপ নিতে চলেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্তকে সমর্থন জানানোর আশ্বাস দিয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড সহ ৬টি দেশ। ব্রিটিশ বিদেশমন্ত্রী বলেন, ‘ প্যালেস্তাইন সমস্যার দ্বিরাষ্ট্র সমাধান নীতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা এই কষ্ট আর সহ্য করব না।’ পালটা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেনি ইজরায়েল। তাদের দাবি, ব্রিটেনের যাবতীয় অভিযোগ মিথ্যে।