


নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: আজ শুক্রবার সকাল ৮টা থেকে নন্দীগ্রাম-২ব্লকের অধীন রেয়াপাড়া কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নন্দীগ্রাম উপ নির্বাচনের গণনা শুরু হবে। তারআগে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, জেলা সহ সভাপতি অঞ্জন ভারতী প্রমুখ গণনা কেন্দ্রে প্রবেশ করছেন। গণনা কেন্দ্রে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। লাগু হয়েছে ২০০মিটার এলাকাজুড়ে ১৬৩বিএনএস। মোট ২২টি টেবিলে মোট ১৫রাউন্ড গণনা হবে। পোস্টাল ব্যালট গণনার জন্য থাকছে আরও চারটি টেবিল।