


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিট এলাকার গেস্ট হাউসে আগুন। মার্কুইস স্ট্রিটের ওই গেস্ট হাউসের পাঁচতলায় কাঠের আসবাবে আগুন লাগে। তার জেরে গেস্ট হাউসের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পার্ক স্ট্রিট থানা ও দমকল। পুলিশ জানিয়েছে, দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টা খানেকের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। লালবাজার জানিয়েছে, এদিন দুপুর সোয়া একটা নাগাদ আগুন লাগে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গেস্ট হাউসের কয়েকটি আসবাব পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।