বোলপুরে বিজেপি বুথ সভাপতির খুনের ঘটনার নমুনা সংগ্রহ করতে এল ফরেনসিক দল
বোলপুরে বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লার খুনের ঘটনায় ফরেনসিক দল নমুনা সংগ্রহ করতে এসেছে। রাজ্য সিআইডির তদন্তে নতুন দিক। বিস্তারিত পড়ুন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯
বোলপুরে বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লাকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ কুকুরের পর এইবার এলো ফরেনসিকে দল। রাজ্য সিআইডি ফরেনসিকের ৯ জন সদস্যের একটি দল ইতিমধ্যেই এসে পৌঁছল ঘটনাস্থলে। সেখান থেকে তাঁরা নমুনা সংগ্রহ করার কাজ শুরু করলেন।