


লন্ডন, ২৭ অক্টোবর: লড়াইটা কঠিন ছিল। প্রতিপক্ষ হিসেবে সামনে ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, লামিনে ইয়োমালের মত নাম। কিন্তু সবাইকে পিছনে ফেলে বাজিমাত করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ২৫ বছর পর ইংল্যান্ডের কোন প্লেয়ার জিতে নিলেন ব্যালেন ডি'ওর। এর আগে ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা শেষবার ইংল্যান্ডের মাইকেল ওয়েন পেয়েছিলেন ২০০১ সালে।
কয়েক বছর আগেও ব্যালন ডি'ওর ভাগ করে নিতেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবিটা বদলায় ২০২৪ থেকে। সে বছর এই শিরোপা জেতেন স্পেনের রড্রি। এরপর ২০২৫-এ ব্যালন ডি’ওর ওঠে ফ্রান্সের ডেম্বেলের হাতে। আর এবার সবাইকে পিছনে ফেলে শিরোপা জিতে নিলেন হ্যারি কেন।
ব্যালেন ডি’ওর এর দৌড়ে সবথেকে বেশি ভোট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এরপরই রয়েছেন কিলিয়ান এমবাপে। তিনে লামিনে ইয়ামাল, চারে রড্রি এবং পাঁচে রয়েছেন লিও মেসি। ব্রাজিলের রোনাল্ডো এদিন ঘোষণা করেন হারি কেনের নাম। বর্ষসেরা কোচ হলেন স্পেনের লুই দেলা ফুয়েন্তে।