


সাও পাওলো: এক ঝাঁক তারকা নিয়েই ভারত সফরে আসছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য বুধবার ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনসেলোত্তি। তারকা খচিত স্কোয়াডে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনা। এছাড়াও ডাক পেয়েছেন এনড্রিক, মার্কুইনহোস, গ্যাব্রিয়াল, ব্রুনো গুইমারেস, পেড্রো, ডানিলো, হোয়াও পেড্রোরা। উল্লেখ্য, ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে অস্ট্রেলিয়ায় আরও দু’টি ম্যাচ খেলে কলকাতায় পা রাখার কথা ভিনিসিয়াসদের।