


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইনডালজ নামে এমজি উইন্ডসরের নয়া সীমিত সংস্করণ এল ভারতের বাজারে। এক্স শোরুম প্রাইস ১৭ লক্ষ ৯৯ হাজার ৮০০ টাকা। কালো রংয়ের আউটসাইড রিয়ার ভিউ মিরর, আর-১৮ ব্ল্যাক অ্যালয় হুইল এটির বিশেষ বাহ্যিক বৈশিষ্ট্য। ভিতরে রয়েছে আরবান ট্যান এবং কালো রংয়ের আপহোলস্ট্রি থিম। সামনের হেডরেস্টগুলিতে ইনডালজ শব্দটি ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে। এর বিশেষ অ্যাকসেসরি প্যাকেজে রয়েছে রিয়ার সানশেড, থিমযুক্ত থ্রি-ডি ম্যাট, ফ্রন্ট গ্রিলে ক্রোম অ্যাকসেন্ট, বাম্পার কর্নার প্রোটেক্টর, বডি সাইড মোল্ডিং এবং প্রিমিয়াম লেদারের কি কভার।