


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদিত্য বিড়লা গোষ্ঠীর প্রধান জুয়েলারি ব্র্যান্ড ইন্দ্রিয়া, শস্যদানা দিয়ে তৈরি ভারতের বৃহত্তম পরিবেশবান্ধব গয়না রঙ্গোলির উন্মোচন করেছে। বেঙ্গালুরুর রাজাজিনগরের ওরিয়ন মল এবং ত্যাগরাজনগরের শ্রী সত্য গণপতি শিরডি সাঁইবাবা মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হয়। প্রায় ১৬০০ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই বিশালাকার শিল্পকর্মটি। এই অভিনব প্রকল্পের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী রঙ্গোলি তৈরি করে জনমানসে ‘থ্রি-ডি রঙ্গোলি কুইন’ নামে পরিচিত প্রখ্যাত রঙ্গোলি শিল্পী শিখা শর্মার দক্ষতা কাজে লাগানো হয়েছে। এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন ইন্দ্রিয়ার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং প্রধান শান্তিস্বরূপ পান্ডা।