


সংবাদদাতা, খড়্গপুর: দু'দিন আগেই বাঁকুড়া থেকে দূষণ ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না খড়্গপুরের একটি মেটালিক্স কারখানাকে নিশানা করেছিলেন তিনি। এরপর আজ, রবিবার খড়্গপুরে শিল্পপতি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তাদের নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন বিকেলে খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খড়্গপুর সদরের বিধায়ক তথা মন্ত্রী বলেন, 'দূষণ নিয়ন্ত্রণ করতেই হবে। বৈঠকে ওই সংস্থা সহ সবাইকেই এই বিষয়ে বার্তা দিয়েছি। আইন মেনে চলতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।' জেলার উন্নয়নমূলক কিছু বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপবাবু।