


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগ জিততে মরিয়া মোহন বাগান। বড়ো দলগুলির মধ্যে অনুশীলনও শুরু করেছে সকলের আগে। এবার ফাইনাল পরীক্ষা। সোমবার ঘরের মাঠে পাঠচক্রের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেতে মরিয়া পালতোলা নৌকা বাহিনী। রবিবার সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে চার অধিনায়কের নাম ঘোষণা করা হয়। কিয়ান নাসিরি, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও দীপ্পেন্দু বিশ্বাস ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করবেন। তাছাড়া এবারই ইস্ট বেঙ্গল থেকে মোহন বাগানে সই করেছেন সায়ন ব্যানার্জি। তাঁর দিকেও নজর থাকবে। ম্যাচের আগে মোহন বাগান কোচ বাস্তব রায়ের মন্তব্য, ‘কাগজে-কলমে দলের শক্তি বেড়েছে। কিন্তু মাঠে সেটা প্রমাণ করতে করতে হবে। প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নিয়ে তেমন ধারণা নেই। তবে আমরা ভালো ফুটবল উপহার দিতে তৈরি।’
ম্যাচ শুরু বিকেল ৪-৩০।
সম্প্রচার স্পোর্টস ১০ অ্যাপে।