


সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই অফিসের ভেতরে পিকনিকের আয়োজন। বালুরঘাটে গতকাল, বুধবার রাতে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল এর পাশেই গ্যাসে আগুন জ্বালিয়ে চলছিল রান্না। খাসির মাংস রান্না করছিল অফিসের কর্মীরা। শুধু তাই নয়, অফিসের ভিতরে অনৈতিক কাজকর্ম চলছিল বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবিআরএসএম-এর সদস্য শিক্ষকরা। সে সময় রান্না করা মাংস ছেড়ে পালিয়ে যান অফিসের অভিযুক্ত কর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।