


দীর্ঘদিন বড়োপর্দা থেকে দূরে ছিলেন তিনি। রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির হাত ধরে প্রত্যাবর্তন করেন অভিনেত্রী প্রীতি জিন্টা। সঙ্গে ছিলেন সানি দেওলও। তবে বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি ছবিটি। কেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই প্রশ্ন করা হয়েছিল প্রীতিকে। জবাবে নায়িকা বলেছেন, ‘আমরা আমাদের একশো শতাংশ দিয়েছি ছবিটার জন্য। তবে তারপর কী হবে, তা সবসময় আমাদের হাতে থাকে না। তাই নিজের মতো করে কাজটা করে যাই। ব্যর্থতা বা সাফল্য পুরোটাই দর্শকের উপর। আমাদের কাজ পরিশ্রম করা।’