


• রবীন্দ্রগান থেকে অনুপ্রাণিত হয়ে কিংবদন্তি সরোদ শিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত তৈরি করেছিলেন নতুন কিছু বন্দিশ। যেগুলি তিনি শিখিয়ে গিয়েছেন তাঁর প্রিয় শিষ্যদের। সম্প্রতি বিড়লা অ্যাকাডেমি অডিটরিয়ামে সেই বিশেষ বন্দিশগুলি পরিবেশ করেন তাঁর স্বনামধন্য শিষ্যরা। উপস্থাপনায় ছিলেন তাঁর কৃতী ছাত্র তথা বিশিষ্ট সরোদ শিল্পী প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, সৌমিক দত্ত, আবির হোসেন, স্মরজিৎ সেন এবং স্বর্ণেন্দু মণ্ডল। এই অনন্য সংগীতানুষ্ঠানের যৌথ আয়োজনে ছিল ‘সৌমিক দত্ত আর্টস’ ও ‘বৈঠক ইউকে’।