


মুম্বই: বিশ্বকাপ জয়ের পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্মৃতি মান্ধানা। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বাগদান সারলেন তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে খরবটি নিশ্চিত করেছেন সতীর্থ জেমাইমা রডরিগেজ। দেখা যাচ্ছে, ‘লাগে রহো মুন্নাভাই’ ছবির এক গানে কোমর দোলাচ্ছেন মান্ধানা, জেমাইমা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিলরা। ভিডিওর শেষে বাগদানের আংটিও দেখিয়েছেন স্মৃতি মান্ধানা। পাশাপাশি মান্ধানা ও পলাশকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর রবিবার সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। স্মৃতি ও পলাশ।-ফাইল চিত্র।