


বরোদা: মহিলাদের প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানাদের দাপট অব্যাহত। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। খেতাবি লড়াইয়ে আরসিবি’র প্রতিপক্ষ নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে।
এদিন আগে ব্যাট করে দীপ্তি শর্মার হাফ-সেঞ্চুরিতে ভর করে ইউপি ওয়ারিয়র্জ ৮ উইকেটে তোলে ১৪৩। দীপ্তি ৪৩ বলে ৫৫ রান করেন। মেগ ল্যানিংয়ের সংগ্রহ ৪১। আরসিবি’র হয়ে ডি’ক্লার্ক একাই নেন চারটি উইকেট। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি (১৪৭-২)। তাও আবার ৪১ বল বাকি থাকতে। গ্রেস হ্যারিস ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ক্যাপ্টেন স্মৃতি ২৭ বলে ৫৪ রানে অপরাজিত। ৫ ফেব্রুয়ারি ফাইনালের আগে লম্বা বিশ্রাম পাচ্ছেন স্মৃতিরা।