


ওয়াশিংটন: মাত্র আট দিনের জন্য গিয়ে বোয়িংয়ের স্টারলাইনার যানে ত্রুটির কারণে ন’মাস আটকে পড়েছিলেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফেরার পর এই প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্স-এর মালিক এলন মাস্ককে ধন্যবাদ জানালেন নাসার দুই নভশ্চর। সমস্যা সত্ত্বেও স্টারলাইনার আদতে খুব দক্ষ যান বলেই মত তাঁদের। বুচ বলেন, আমরা ফের স্টারলাইনারে চড়ে যাব। এটির সমস্যা দূর করব আমরা। বোয়িং ও নাসা এবিষয়ে দৃঢ়প্রতীজ্ঞ। মিশনের সাফল্যের জন্য সাপোর্ট চিমকে ধন্যবাদ জানান সুনীতা। রিহ্যাবের পর দ্রুত স্বাভাবিক জীননে ফেরা নিয়েও আশাবাদী তিনি।