বাগুইআটিতে যুবক খুন ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার মৃতের দাদা
বাগুইআটিতে বলরাম রাজবংশী খুনের ঘটনায় তার দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পত্তির কারণে খুনের সন্দেহ। বিস্তারিত পড়ুন।
২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৭
রবিবার দুপুরে বাগুইআটির রঘুনাথপুর সরকার বাগান এলাকায় খুন হন বছর তিরিশের বলরাম রাজবংশী। এই ঘটনায় তারই দাদা কৃষ্ণ রাজবংশীকে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ। আজ দুপুরে তাকে বারাসত জেলা আদালতে পেশ করা হবে। সম্পত্তির কারণে খুন বলে অনুমান।