


ওয়েলিংটন, ৭ নভেম্বর: পাঁচ ম্যাচের সিরিজে পরপর দুইম্যাচে কিউয়িদের নাস্তানাবুধ করে ২-০ এগিয়ে গেল ভারত। এদিন বৃষ্টির জেরে দেরিতে টস হয়। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৭–এ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। স্যাতস্যাতে উইকেটে প্রথম থেকেই ভারতীয় বোলাররা ভাঙন ধরায় নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। একটা সময় ৫৩ রানে ৫ উইকেট পরে যায় কিউয়িদের। অর্শদীপ, গুরনুর, অংশুলদের বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা দেখিয়েছে সেইফার্ট-গ্লেন ফিলিপসদের। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার গুরনুর। এছাড়াও ২টি করে উইকেট নেয় অংশুল, আকিব, অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের ইনিংস ১৩৪ রানে শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথমে ০ রানে শুভমন গিল এবং তারপর ৭ রানে বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ২৩ রানের একটা ছোট্টা ইনিংস খেলে ফিরে যেতে হয় রোহিতকেও। টিমের রান তখন ৩৯। দায়িত্ব নিয়ে ব্যাট করতে এসে ব্যর্থ হয় অক্ষরও। ৭ রান করে ফিরে যান তিনি। অন্যদিকে ক্রিজে দাড়িয়ে ছিলেন শ্রেয়স আয়ার। ম্যাচের হাল ফেরানোর চেষ্টা করলেও ৩০ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাঁকেও। কিউয়িদের বোলারদের দুরন্ত বোলিংয়ে একাধিকবার সমস্যায় পড়তে হচ্ছিল টিম ইন্ডিয়ার ব্যাটারদের। এদিকে অনশুল ও নমন আউট হয়ে ফিরে গেলেও মাঠে অটুট ছিলেন কেএল রাহুল। ভারতের জয়ের লক্ষ্যে পৌঁছনোর আগেই বাঁধ সাধল বৃষ্টি। ১১৩ রানে বৃষ্টির জেরে খেলা স্থগিত হয়ে যায়। কিন্তু ডিএলএস পদ্ধতিতে ভারত এগিয়ে ছিল নিউজিল্যান্ডের থেকে। এরপর খেলা চালু না হওয়ার ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৪ রানে জয়ী হয় ভারত।