


সংবাদদাতা, বারুইপুর: কুলতলিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির দেড় হাজার কর্মী, সমর্থক। এমনই দাবি কুলতলির বিধায়ক গণেশ মণ্ডলের। শনিবার কুলতলির গোপালগঞ্জে এক কর্মিসভায় বিজেপির ওই কর্মীরা তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক গণেশ মণ্ডল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া কর্মী কানাই মণ্ডল বলেন, বিজেপির রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। জেলা সভাপতিকে বলেও লাভ হয়নি। কোনও সমস্যা হলে নেতাদের ফোন করলে তাঁরা সুইচ অফ করে দেন। তাই ওই দলে থাকতে না পেরেই তৃণমূলে আসা।
আর এক কর্মী অনন্ত দাস বলেন, কুলতলিতে উন্নয়ন হচ্ছে। কিন্তু সেই উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি। বিজেপিতে দমবন্ধ পরিবেশ। তবে, বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, কুলতলিতে মিথ্যা প্রচার করা হচ্ছে। আমাদের দল ছেড়ে কেউ তৃণমূলে যাননি।