


লন্ডন: প্রথম দু’টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল ও আর্সেনাল। রবিবার অ্যানফিল্ডে মুখোমুখি এই দুই দল। গত মরশুমে খেতাবি লড়াইয়ে আর্সেনালকে টেক্কা দেয় লিভারপুল। তবে লিগের লড়াইয়ে দু’লেগেই ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে। এবার তাই ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য আর্নে স্লট-ব্রিগেডের। এদিকে, শনিবার ফুলহ্যামকে ২-০ গোলে হারাল চেলসি। ম্যাচের দুই গোলদাতা হোয়াও পেড্রো ও এনজো ফার্নান্ডেজ। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেলসি। অন্যদিকে, চলতি ইপিএলে প্রথম জয়ের মুখ দেখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বার্নলেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আমোরিম-ব্রিগেড। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে জেতান ব্রুনো ফার্নান্ডেজ। এছাড়া ম্যান ইউয়ের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন কুনহা। অপর গোলটি জসের আত্মঘাতী। আর বার্নলের হয়ে জাল কাঁপিয়েছেন যথাক্রমে ফস্টার ও অ্যান্টনি।