


রাত দু’টো। হাওড়া ব্রিজ তখন পরিচিত কোলাহলে মগ্ন নয়। বরং নিস্তব্ধ শহরে প্রেমের হাতছানি। বিজয় সেতুপতি আর সাই পল্লবীর প্রেম। ক্যামেরার ওপারে পরিচালক মণিরত্নম। তাঁর পরিচালনায় রোমান্টিক ঘরানার তামিল ছবির শ্যুটিং চলছে কলকাতায়। গত বৃহস্পতিবার থেকে চলছে সেই শ্যুটিং। শনিবার পর্যন্ত বেলগাছিয়ার রাজবাড়িতে শট দিয়েছেন তাঁরা। রবিবার রাতে হাওড়া ব্রিজে শ্যুটিং করে গোটা টিম। একটি রোমান্টিক দৃশ্যের শ্যুটিংই চলছিল। ভোর পর্যন্ত চলেছে সেই শিডিউল। এছাড়াও পার্কস্ট্রিট, কলেজ স্ট্রিট সহ একাধিক লোকেশনে শ্যুটিং করবেন মণিরত্নম।