


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়েই তেল-গ্যাসের সংকট তৈরি হয়েছে। ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের আশপাশে রয়েছে। এই আবহে জ্বালানির দাম আরও বাড়লে ঋণে সুদের হারও বাড়বে। সদ্য প্রকাশিত এক রিপোর্টে এমনই আশঙ্কার কথা শুনিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ইউবিআই)। রিপোর্টে বলা হয়েছে, আপাতত সুদের হার মোটের উপর অপরিবর্তিত রয়েছে। কিন্তু, তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের গণ্ডি পেরোলেই মুদ্রাস্ফীতি বাড়বে। পাশাপাশি, ঋণে সুদের হারও বাড়বে।