


লন্ডন: ব্রিটেনের মাটিতে সক্রিয় পাকিস্তানি গ্রুমিং গ্যাং। স্বল্প বয়সি মেয়েদের ফুসলিয়ে অপহরণ। এরপর ধর্ষণ ও জোর করে বিয়ে। এরকমই এক গ্রুমিং গ্যাংয়ের হাত থেকে এক কিশোরীকে উদ্ধার করল একটি শিখ সংগঠন। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ১৬ বছর বয়সি শিখ কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আন্দোলনের জেরে বছর তিরিশের ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।
ওই নাবালিকাকে নিজের ফ্ল্যাটে বন্দি করে রেখেছিল অভিযুক্ত যুবক। সেখানে তাকে গণধর্ষণ করে ছ’জন। শিখ প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পশ্চিম লন্ডনের হাউনস্লো এলাকায় বাড়ি ওই কিশোরীর পরিবারের। তার যখন ১৩ বছর বয়স, তখনই অভিযুক্তের সঙ্গে বন্ধুত্ব হয়। এরপর সেই বন্ধুত্বের সূত্র ধরে কিশোরীর সঙ্গে ভুয়ো প্রেমের সম্পর্ক গড়ে তোলে পাকিস্তানি গ্রুমিং গ্যাংয়ের ওই সদস্য।