


কাঠমাণ্ডু: হিমালয়ের গঠন এখনও শেষ হয়নি। এহেন নবীন ভঙ্গিলপর্বতের কোলে অবস্থান নেপালের। আর সে কারণেই বারবার হড়পা বানে বিপর্যস্ত হয়ে ওঠে নেপাল। মত বিশেষজ্ঞদের। অন্যান্য দেশের থেকে নেপালের ভূমিরূপ অনেকটাই খাড়া। সে কারণে নদীগুলিও বেশ খরস্রোতা। তাই জলস্তর সামান্য বেড়ে গেলেই ঢাল বেয়ে বিপুল জলধারা নেমে আসে। জলবায়ু পরিবর্তন পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। বিশেষত তিব্বতে চীনের নানা উন্নয়নমূলক কাজ শুরু হওয়ার পরে সমস্যা আরও বেড়ে গিয়েছে। বুধবার ভোটেকোশী নদীতে হড়পা বানই তার প্রমাণ।