


ম্যাঞ্চেস্টার, ২৫ জুন: আজ, বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম। এদিন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের কিপার অধিনায়ক সুলতানা। প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান করে আউট হন দিলারা আখতার। এরপর নন্দিনী শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জুয়াইরিয়া। ২২ রানে আউট হন শোভানা। ২৭ বলে ৩২ রান করেন অধিনায়ক সুলতানা। ১০ রানের মাথায় জখম হয়ে মাঠ ছাড়েন শারমিন। এরপর রিতু (৮), নাহিদা (০) রানে ফিরে যান। রাবেয়া এবং মারুফা দুজনেই ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে তোলে বাংলাদেশ টিম।
জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারের মাথায় আউট হন স্টার প্লেয়ার স্মৃতি মান্থানা (৮)। ৩৪ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালি বর্মা। মারেন ১টি ছয় এবং ৮টি চার। ২৩ রানে আউট হন যস্তিকা ভাটিয়া। রাবেয়ার বলে এলবিডব্লু হন কিপার রিচা ঘোষ (১০)। ১৫ বলে ২৬ রান করেন জেমাইমা। অধিনায়ক হরমনপ্রীত (১৩) এবং দিপ্তী শর্মা (৫) রানে অপরাজিত থাকেন। ১৬.৫ ওভারে জয়ের জন্য ১৩৯ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের রিতু ২টি উইকেট পান। ১টি করে উইকেট আসে মারুফা, রাবেয়া এবং নাহিদার ঝুলিতে। ম্যাচের সেরা হন শেফালি বর্মা।