


মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’। আগামী ১৭ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত ছবিটি। ইতিমধ্যে সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র পেয়েছে এই ছবি। তবে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বোর্ড। কী সেগুলি? সূত্রের খবর, ছবির ২৬ মিনিটে একটি অশালীন শব্দ রয়েছে। সেটি পরিবর্তন করার কথা জানিয়েছে বোর্ড। এছাড়াও আরও বেশ কয়েকটি অশ্লীল শব্দ পালটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পরিবর্তন করে জমা দেওয়ার পর ইউএ/১৬+ রেটিং দেওয়া হয়েছে। এর আগে ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বক্স অফিসে তুমুল সাফল্যের জেরে তা পিছিয়ে দেওয়া হয়। প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি বক্স অফিসে কেমন ম্যাজিক দেখায়, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।